জেলা ও জেলার বাইরের মানুষের জন্য কর ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক বৈষম্য কমিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কিছু সুনির্দিষ্ট প্রস্তাব করেছেন। এতে জেলা শহরের পৌরসভা ও জেলা শহরের বাইরের পৌরসভা এলাকার করদাতাদের ন্যূনতম করের পরিমাণ কমানোর কথা বলা হয়েছে।জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তব্যে আজ বৃহস্পতিবার এসব প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আর্থিক বৈষম্য কমিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়নে তিনি এই প্রস্তাব করেছেন।এতে সিটি করপোরেশনকেন্দ্রিক করদাতাদের ন্যূনতম আয়কর তিন হাজার টাকা বহাল রেখে জেলা শহরভিত্তিক পৌর এলাকার করদাতাদের জন্য ন্যূনতম দুই হাজার টাকা আয়কর ধার্যের প্রস্তাব রয়েছে। আর জেলা সদরের বাইরে অবস্থিত অন্য এলাকা বা গ্রামীণ এলাকার করদাতাদের ন্যূনতম আয়কর এক হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।