জেলা জজ পদে ১৮ জনকে পদোন্নতি
সরকার ১৮ জন অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে জেলা জজ পদে পদোন্নতি দিয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে এই পদোন্নতি দেওয়া হয়। এ বিষয়ে আজ আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদকে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু সুফিয়ানকে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক পরেশ চন্দ্র শর্মাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-২, মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়াকে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল হককে ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-৪-এর বিশেষ জজ, চাঁদপুরের মো. মোতাহির আলীকে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে, ঝিনাইদহের এস এম আবদুস ছালামকে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, নীলফামারীর মো. হাসানুজ্জামানকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, গাজীপুরের মো. জাকির হোসেনকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-২, নোয়াখালীর মো. আতাবুল্লা¬হকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, ঢাকা দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. মঈদুল ইসলামকে সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. সফিকুল ইসলামকে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, রাজশাহীর মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম আজামীকে রাজশাহীর বিভাগীয় বিশেষ জজ, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. শওকত আলী চৌধুরীকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-৫, আইন ও বিচার বিভাগের উপসচিব মিজানুর রহমান খানকে ঢাকার পরিবেশ আপিল আদালতে, নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদা সুলতানাকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-২, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হেলাল চৌধুরীকে চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান এবং ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদ আহমেদকে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে পদায়ন করা হয়েছে।অপর এক আদেশে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ খোন্দকার কামালউজ্জামানকে নওগাঁর জেলা ও দায়রা জজ, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-২-এর বিচারক নুর মো. জাহাঙ্গীর সরকারকে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ এবং নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বেলায়েত উল্লাহকে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে।