জেলা পরিষদ গঠনের কার্যক্রম চলছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জেলা পরিষদ গঠনের কার্যক্রম চলছে। জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। জেলা পরিষদে চেয়ারম্যনসহ ১৫ জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য থাকবেন। জেলা পরিষদের মেয়াদ হবে এর প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর।জাতীয় সংসদে আজ বুধবার প্রশ্নোত্তরপর্বে সরকারি দলের মুহিবুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপিত হয়।প্রধানমন্ত্রী বলেন, জেলা পরিষদের ১২টি বাধ্যতামূলক কাজ এবং ৬৮ প্রকার ঐচ্ছিক কাজের এখতিয়ার রয়েছে। এর মধ্যে অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি, জনস্বাস্থ্থ্য, সামাজিক কল্যাণ ইত্যাদি রয়েছে।বেগম নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, রাজস্ব খাতে বর্তমানে দুই লাখ ৭৪ হাজার ১১১টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে তৃতীয় শ্রেণীর শূন্য পদের সংখ্যা এক লাখ ৪০ হাজার ৭৪৪টি। বর্তমান সরকার গত ডিসেম্বর পর্যন্ত রাজস্ব খাতে এক লাখ ৪০ হাজার ৫০১ জন লোক নিয়োগ করেছে। এর মধ্যে মহিলার সংখ্যা ৩৮ হাজার ৮২৩ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি মহিলা নিয়োগ করা হয়েছে। নিয়োগ করা জনবলের মধ্যে তৃতীয় শ্রেণীর পদে নিয়োগ করা হয় ৯৯ হাজার ১০৬ জন।একই সাংসদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরিতে প্রবেশকালের বয়সের উচ্চসীমা ৩২ বছর। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার কোনো পরিকল্পনা সরকারের নেই।সাংস্কৃতিক বলয়ের মাস্টার প্ল্যান: নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে সাংস্কৃতিক বলয় সৃষ্টির জন্য প্রণীত মহাপরিকল্পনার (মাস্টার প্ল্যান) খসড়া ১ মার্চ তাঁর (প্রধানমন্ত্রী) কাছে উপস্থাপন করা হয়েছে। ধারণাপত্রের কিছু অংশ পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এ মাস্টার প্ল্যান অনুমোদিত হলে প্রকল্প প্রণীত হবে এবং প্রকল্পের কাজ শুরু হবে।