জেলা পর্যায়ে ফরিদপুর চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ ডিসেম্বর বিকেলে ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের জেলা পর্যায়ের ফাইনাল খেলায় ফরিদপুরের লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গোপালগঞ্জের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে সবুজ জয়সূচক গোলটি করে। খেলার শেষে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুণ চন্দ্র মহোত্তম চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করেন। বক্তব্য দেন ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিব পদ দে।১০ ডিসেম্বর ফরিদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ের এ আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অন্য দলগুলোর মধ্যে শরীয়তপুরের ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজবাড়ীর বাজার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারীপুরের দক্ষিণ কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।