জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের একক ও দ্বৈত দুই বিভাগেই শ্রীমঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। ৬ ফেব্রুয়ারি মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বৈত ফাইনালে শ্রীমঙ্গল রাজমহল ক্লাবের হেলাল ও শোয়েব জুটি ২-১ সেটে মৌলভীবাজার এমসিএন ক্লাবের জাভেদ-শিশির জুটিকে পরাজিত করেন। এ ছাড়া একক চূড়ান্তপর্বে শ্রীমঙ্গলের শোয়েব ২-১ সেটে মৌলভীবাজারের শিশিরকে পরাজিত করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার আবদুল আলীম মাহমুদ।