জেলা প্রশাসকেরা যা বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর জেলা প্রশাসক শাহানা বারী বলেন, ‘সরকারি জায়গার এক ইঞ্চিও আমরা অবৈধ দখলদারদের হাতে ছেড়ে দেব না। তবে ওই জায়গার মালিক যেহেতু রেলওয়ে, উচ্ছেদের বিষয়টি রেলেওয়ের স্টেট অফিসারের দায়িত্বের মধ্যে পড়ে এবং তাঁদেরও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ক্ষমতা আছে। তাই তাঁরাই এগুলো উচ্ছেদ করবেন। তবে আমাদের সাহায্য চাওয়া হলে আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে সাহায্য করতে পারি। রেলওয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের সাহায্য চাওয়া হয়নি।’ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালাতে আমাদের সহায়তা চাইলে অবশ্যই সহায়তা করব। জমি তাদের, তারাই ভালো বলতে পারবে, কে বৈধ আর কে অবৈধ। রেলওয়ের যে জমি অবৈধ দখলে চলে গেছে, তা উদ্ধারে রেলওয়ে নিজে কোনো পদক্ষেপ নেয়নি। না ডাকলে অন্যের জমির ব্যাপারে আমাদের করণীয় কিছু থাকে না।’গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, ‘গোপালগঞ্জ রেলওয়ের সব জমিই অবৈধ দখলে চলে গেছে। যারা এ অবৈধ দখলদার, রেলওয়ে তাদের নাম জানে। রেলওয়ে কর্তৃপক্ষ রিকুইজিশন দিলে আমরা পদক্ষেপ নেব।’