জেলা প্রশাসনের ভবনে ককটেলসদৃশ বস্তু
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের পুরোনো ভবনের বারান্দা থেকে ককটেলসৃদশ বস্তু উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এটি উদ্ধার করা হয়।র্যাব-৬-এর বোমা নিষ্ক্রিয়কারী দল প্রথম আলো ডটকমকে জানায়, আতঙ্ক সৃষ্টি করতে এটি কেউ করেছে। বস্তুটি শক্তিশালী ছিল না। বিস্ফোরিত হলে সামান্য ধোঁয়া ও আগুন লাগতে পারত।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই কার্যালয়ের পুরোনো ভবনে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন আখতার হোসেন ও মফিজুর রহমান। একপর্যায়ে তাঁরা ভবনের বারান্দায় কাঠের বাক্সের পাশে জর্দার কৌটাসদৃশ একটি বস্তু দেখতে পান। কৌটার সঙ্গে দুটি তার বাঁধা থাকায় এটি নিয়ে তাঁদের সন্দেহ হয়। বিষয়টি প্রশাসনকে জানান। আজ সকালে র্যাব ওই বস্তুটি উদ্ধার করে মাঠে নিয়ে যায় এবং খুলে দেখে।র্যাব-৬-এর প্রধান মেজর জাহিদ জানান, আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এটি করে থাকতে পারে। জেলা প্রশাসক মাসুদ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, এটি বোমা নয়। এটি দাহ্যপদার্থ ছিল। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।