জেলা স্টেডিয়ামগুলোর বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মফস্বলের খেলোয়াড়দের অনুশীলন থেকে শুরু করে স্থানীয় নানা টুর্নামেন্ট—সবকিছুরই মূল ভরসা জেলা স্টেডিয়াম। অথচ দেশের বেশির ভাগ জেলা স্টেডিয়ামই নানা সমস্যায় জর্জরিত। স্টেডিয়ামগুলোতে নেই আধুনিক সুযোগ-সুবিধা। নেই উন্নত ড্রেসিং রুম, ওয়াশ রুম, ভালো স্কোরবোর্ড, উন্নত পানি নিষ্কাশনব্যবস্থা। প্রযুক্তিগত সুযোগ-সুবিধার কথা না হয় বাদই দেওয়া হলো। বেশির ভাগ স্টেডিয়ামেই নেই ভালো মানের প্রেসবক্স। সারা বছরই মাঠ পড়ে থাকে অবহেলা-অনাদরে।বেশ কিছু স্টেডিয়াম আছে যেগুলোর নির্মাণকাজ শুরু হয়েছে কয়েক দশক আগে কিন্তু এখনো শেষ হয়নি। আর যেগুলোর কাজ শেষ হয়েছে, সেগুলোরও ভালো দেখভাল হয় না। ফলে বছরের পর বছর অনেক জেলা স্টেডিয়ামই সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে।জাতীয় খেলোয়াড়দের আঁতুড়ঘর এই স্টেডিয়ামগুলো এমন অনুন্নত অবস্থায় পড়ে থাকায় দেশের ঘরোয়া ক্রিকেট, ফুটবল অন্য দেশের তুলনায় যোজন যোজন পিছিয়ে থাকছে। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার উৎসমুখ একরকম বন্ধ হয়ে থাকছে। দেশের সামগ্রিক ক্রীড়া উন্নয়নে জেলা স্টেডিয়াম উন্নয়নের বিকল্প নেই। ক্রীড়া মন্ত্রণালয়ের কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জেলা স্টেডিয়াম উন্নয়নকল্পে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।রানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড।ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা।