জেলার শীর্ষে জয়পুরহাট সরকারি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলায় জয়পুরহাট সরকারি কলেজ থেকে ১১৭ জন জিপিএ-৫ পেয়েছেন। কলেজ সূত্র জানায়, এখান থেকে ৭৭৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৭৮ জন। তাঁদের ৭৯ জন জিপিএ-৫ পেয়েছেন। বাণিজ্য বিভাগে পরীক্ষায় অংশ নেন ১৯৯ জন পরীক্ষার্থী, পাস করেছেন ১৬৯ জন। তাঁদের মধ্যে ২৫ জন জিপিএ-৫ পেয়েছেন। মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিলেন ২০২ জন। পাস করেছেন ১৪৫ জন। তাঁদের মধ্যে ১৩ জন জিপিএ-৫ পেয়েছেন। ওই কলেজে পাসের হার ৭৬.২৮। অপর দিকে জয়পুরহাট সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন। মানবিক বিভাগ থেকে ২৩ জন ও বিজ্ঞান বিভাগ থেকে চারজন জিপিএ-৫ পেয়েছেন। ওই কলেজে পাসের হার শতকরা ৮১.১৬। কলেজ সূত্র জানায়, জয়পুরহাট সরকারি মহিলা কলেজে মানবিক বিভাগে ২৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২২৮ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিলেন ৯২ জন, পাস করেছেন ৫২ জন। ওই কলেজ থেকে দুটি বিভাগে ২৮০ জন ছাত্রী পাস করেছেন।