জেলার সেরা রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
জেলার সেরা ১০টি স্কুলের তালিকায় প্রথম স্থানে রয়েছে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১৭৩ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় ১৬৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। পাসের হার ৬১ দশমিক ৩১। দ্বিতীয় রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১৪৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। পাসের হার ৬০ দশমিক ৪৪। তৃতীয় গোয়ালন্দ উপজেলার চৌধুরী আবদুল হামিদ একাডেমি উচ্চবিদ্যালয় থেকে ৪৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪১ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। পাসের হার ৫১ দশমিক ৯৭। চতুর্থ পাংশা উপজেলার হাবাসপুর কে রাজ উচ্চবিদ্যালয় থেকে ৪৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৪ জন, জিপিএ-৫ পেয়েছে ছয়জন। পাসের হার ৪৯ দশমিক ৪১। পঞ্চম গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে ৮৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬১ জন, জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। পাসের হার ৪৭ দশমিক ৯২। এ ছাড়া ষষ্ঠ পাংশা উপজেলার ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ উচ্চবিদ্যালয়, সপ্তম পাংশার বেলগাছি আলিমুজ্জামান উচ্চবিদ্যালয়, অষ্টম রাজবাড়ী অংকুর কলেজিয়েট স্কুল, নবম পাংশার সাজুরিয়া জেহরা জেরিন উচ্চবিদ্যালয় এবং ১০ম পাংশার কাজীপাড়া হাইস্কুল। সার্বিক চিত্র: এবার এসএসসি পরীক্ষায় রাজবাড়ী জেলার ১২০টি উচ্চমাধ্যমিক, ৭২টি দাখিল ও এবতেদায়ি মাদ্রাসা এবং ভোকেশনাল (কারিগরি) থেকে একটি বিদ্যালয় অংশ নেয়। এর মধ্যে জেলার ১২০টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে বিভিন্ন বিভাগে মোট সাত হাজার ৪৭১ জন পরীক্ষা দেয়। এতে বিজ্ঞান বিভাগে এক হাজার ২০ জন, মানবিকে তিন হাজার ৪৫৪ ও বাণিজ্য বিভাগে দুই হাজার ৯৯৭ জন উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার ৭১ দশমিক ৬৮ শতাংশ। দাখিল ও এবতেদায়ি মাদ্রাসা থেকে দুই হাজার ৮৬৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে দুই হাজার ৩২৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন। এ ছাড়া ভোকেশনাল (কারিগরি) থেকে ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২৪ জন।