জেলে গিয়ে সরকারের টাকায় ভাত খাব: আজহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘আমাদের জেলে যাওয়ার ভয় দেখাবেন না। চালের দাম যে হারে বাড়ছে, তাতে জেলে গিয়ে আমরা সরকারের টাকাতেই খাব।’আজ শনিবার বিকেলে পুরানা পল্টনে জামায়াতের মহানগর কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলামকে জামিনের পরপরই গতকাল আবার জেলের ফটক থেকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।এ টি এম আজহারুল ইসলাম আরও বলেন, ‘আমি আবার নব্বইয়ের গণ-আন্দোলনের আভাস পাচ্ছি। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণের সবাই আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে।’আজহার নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা আর ঘরে বসে থাকতে চাই না। এখন রাজপথে নামতে হবে। এর জন্য আপনারা পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করুন।’