জেলে জীবনের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিদিন ভাবি, মাছের ডালাগুলো রুই, কাতলা, পাঙাশ মাছে ভরে উঠবে। কিন্তু তা হয় না।’ উত্তর দেয় অন্যজন, ‘নদীতে নলা মাছের দেখা নাই, আর রুই-পাঙাশ।’ আক্ষেপের সুরে একজন জেলে বলে ওঠে কথাগুলো। সংলাপগুলো একপর্যায়ে আর নাটকের থাকে না। দৈনন্দিন জীবনের বাস্তবতা হয়ে ছড়িয়ে পড়ে মিলনায়তনজুড়ে। দেশের মৎস্যজীবীদের জীবনসংগ্রামের কাহিনি উঠে আসে মঞ্চে, জলদাস নাটকের মাধ্যমে। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে গতকাল শুক্রবার ৫০তম মঞ্চায়ন হলো ঢাকা পদাতিকের নাটকটির। নাটকে মাছশূন্য নদীর অবস্থার, সঙ্গে ফুটে ওঠে সুবিধাবঞ্চিত পশ্চাৎপদ জেলে সম্প্রদায়ের জীবনের নানা সমস্যা-সংকট। সারা রাত ছয়-ছয়টা মানুষ নদীতে জাল ফেলে যৎসামান্য মাছ নিয়ে যখন পাইকারি বাজারে আসে, তখন মহাজন ব্যাপারিরা মাছের দাম বলে ১০ ভাগের এক ভাগ। জেলেরা মহাজনের কাছে বাঁধা নৌকা-জালের ঋণে। তারা সরাসরি বাজারে মাছ নিতে চাইলে বাধা আসে মহাজনের তরফ থেকে। এদিকে নতুন আইন আসে, মৎস্যজীবীদের সমিতি করতে হবে। মহাজন এবার মুসলমান ও হিন্দু—দুই সম্প্রদায়ের জেলেদের বিভক্ত করে নিজেই সমিতির কর্ণধার হতে চায়। অন্যদিকে সমিতি করার জন্য এগিয়ে আসে বেসরকারি সংস্থার কর্মীরা। নাটকটি রচনা করেছেন হারুন অর রশীদ ও নির্দেশনা দিয়েছেন নাদের চৌধুরী।