জোট আমলে এনজিওর অর্থবরাদ্দের কোনো হিসাব নেই: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত চারদলীয় জোট সরকারের পাঁচ বছরে কোনো বেসরকারি উন্নয়নমূলক সংগঠনকে (এনজিও) কত টাকা দেওয়া হয়েছে, তার কোনো হিসাব সরকারের কাছে নেই। আজ সোমবার জাতীয় সংসদের সরকারি দলের সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।এর আগে বিকেল সোয়া চারটায় সংসদের প্যানেল সভাপতি ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। সংসদের আজকের অধিবেশনে ভারতের লোকসভার সাবেক স্পিকার পি এন সাংমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।মন্ত্রী বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে (২০০২-২০০৬) এনজিওবিষয়ক ব্যুরোর মাধ্যমে নিবন্ধিত এনজিওর সংখ্যা ৪৭৪টি। আর ওই আমলে দেশীয় এনজিওগুলো মোট ১০ হাজার ৩৬৬ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। তবে কোন এনজিও কোন প্রকল্পের বিপরীতে কত টাকা বরাদ্দ পেয়েছে, তার হিসাব এনজিও ব্যুরোতে নেই। কারণ এ ধরনের হিসাবসম্পর্কিত ডেটাবেজ এনজিও ব্যুরোতে সৃষ্টি করা হয়নি।মন্ত্রী বলেন, এনজিওগুলোর সামগ্রিক কার্যক্রম সম্পর্কে মূল্যায়নের জন্য আসন্ন ২০১০-১১ অর্থবছরে এনজিও ব্যুরো এক কোটি টাকা বরাদ্দ চেয়েছে।