জোট সরকার ৪৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের পাঁচ বছরে ৪৬ জন সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর বর্তমান সরকারের আমলে একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে বেগম মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে সংসদকাজে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। এর আগে আজ বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বিএনপির আমলে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) সংখ্যা ছিল তিন হাজার ৬৬৯ জন। তবে আওয়ামী লীগ সরকারের সময় ওএসডি কর্মকর্তার সংখ্যা সংসদে বলা হয়নি।অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১০ লাখ ৪৮ হাজার পাঁচজন। এর মধ্যে আট লাখ ২৪ হাজার ৩৬১ জন পুরুষ এবং দুই লাখ ২৩ হাজার ৬৪৪ জন নারী।