জোট সরকারের আমলে বিমানে সাড়ে ৭০০ কোটি টাকা লোকসান: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেছেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিমান বাংলাদেশ লিমিটেড প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা লোকসান দিয়েছে। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।জাতীয় পার্টির এইচ এম গোলাম রেজার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিমানের মোট ৭৩০ কোটি ২২ লাখ টাকা লোকসান হয়েছে। এর মধ্যে ২০০১-০২ অর্থবছরে ৭৩ কোটি ৭৩ লাখ টাকা, ২০০২-০৩ অর্থবছরে ৪৪ কোটি ২৯ লাখ টাকা, ২০০৩-০৪ অর্থবছরে ৩৪ কোটি ১৭ লাখ টাকা, ২০০৪-০৫ অর্থবছরে ১৯১ কোটি ৬৬ লাখ টাকা, ২০০৫-০৬ অর্থবছরে ৪৫৪ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়েছে।মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ বিমানের উড়োজাহাজের সংখ্যা ১১টি। এর মধ্যে ৪টি ডিসি ১০-৩০, ২টি এয়ারবাস-এ-৩১০-৩০০ ও ২টি এফ-২৮ রয়েছে। এ ছাড়া লিজ নেয়া ৩টি উড়োজাহাজের মধ্যে একটি এয়ারবাস-এ-৩১০-৩০০ একটি ও ২টি বোয়িং ৭৩৭-৮০০ রয়েছে।নদীদূষণে দায়ী ৮২০ শিল্পকারখানাকে নোটিশ: রাজধানীর চারপাশে শীতলক্ষ্যা, তুরাগ, বুড়িগঙ্গা ও বালু নদীদূষণের জন্য দায়ী ৮২০টি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩০টি শিল্পকারখানার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ঢাকার পারিপার্শ্বিক নদীগুলোকে দূষণ হতে রক্ষার জন্য বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীকে এবং নদীর উভয় তীরের ফোরশোর এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন হিসেবে ঘোষণা করা হয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নদীভরাট কাজে জড়িত থাকার কারণে গত ছয় মাসে পরিবেশ অধিদপ্তর হতে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৩ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করাসহ দুই ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা করা হয়েছে। রাজধানীর আবাসিক এলাকায় অবস্থিত ট্যানারি শিল্পগুলোকে ঢাকার বাইরে সাভারের হরিণধারায় ঢাকা চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করা হচ্ছে। সেখানে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।