জোট সরকারের দুর্নীতির কাগজ বিশ্বব্যাংকে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু নিয়ে বর্তমান সরকারের সময় কোনো দুর্নীতি হয়নি। বরং বিগত চারদলীয় জোট সরকারের যোগাযোগমন্ত্রীর দুর্নীতি-সংক্রান্ত কাগজপত্র বিশ্বব্যাংকে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এসব কথা বলেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে ওই বৈঠক চলে।বৈঠকে আওয়ামী লীগের নেতারা দাবি করেন, পদ্মা সেতু নিয়ে বর্তমান সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। বৈঠকে এই সেতু নিয়ে রাজনীতি না করতে আহ্বান জানানো হয়। বৈঠকে গত আড়াই বছরে সরকারের অর্জিত সাফল্যগুলো জনগণের সামনে তুলে ধরতে প্রধানমন্ত্রী সাংসদদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সরকার ক্রমান্বয়ে নির্বাচনী ওয়াদা পালন করছে। বৈঠকে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত প্রমুখ বক্তব্য দেন।