প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর রানের বন্যা ছুটিয়েছেন টেস্টে। ২০১০ সালে ১৪ ম্যাচে করেছেন ১৩২৫ রান। সেই জোনাথন ট্রট এ বছরের শুরুটা করেছিলেন কীভাবে, জানেন? শূন্য দিয়ে! সিডনি টেস্টের সেই শূন্য রানের ইনিংসটার পর মাঝখানে ১৪১ দিন গেছে। গেছে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ, বিশ্বকাপও। কিন্তু সিডনির একমাত্র ইনিংসটি হয়তো ভোলেননি। ভোলেননি বলেই কার্ডিফে নেমেই ডাবল সেঞ্চুরি! ক্যারিয়ারের ৩১তম ইনিংসে এসেও ছক্কার প্রলোভন সামলে ১৭টি চারে খেলা ২০৩ রানের ইনিংসটা ম্যাচ-সেরার পুরস্কারও এনে দিয়েছে তাঁকে। এ সপ্তাহের তারকার স্বীকৃতিটার কথা অবশ্য ট্রট জানবেনই না।