জোর করে চাঁদা নিলে থানায় অভিযোগ করুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসমালিকদের কাছ থেকে জোর করে কেউ চাঁদা আদায় করলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক। এর পরও কাজ না হলেও সরাসরি তাঁর কাছে অভিযোগ করার আহ্বান জানান তিনি।আজ বৃহস্পতিবার ডিএমপি সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ কমিশনার এ আহ্বান জানান। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘বাস্তবতার আলোকে মালিক-শ্রমিক সমিতির ব্যয় বাবদ ৭০ টাকা চাঁদা মেনে নিয়েছি। নৌপরিবহনমন্ত্রীর (তখন মন্ত্রী ছিলেন না) উপস্থিতিতে এটা করা হয়েছে। তবে এর চেয়ে বেশি চাঁদা নেওয়া হচ্ছে না।’ তবে তিনি স্বীকার করেন, সমিতির চাঁদার বিষয়ে সরকারের কোনো নীতি নেই। সমিতি একটা ব্যয় নির্ধারণ করলে তাঁরা তো বাধা দিতে পারেন না।অতীতেও সমিতির পরিচালন ব্যয়ের নামে মোটা অঙ্কের চাঁদা আদায় করা হয়েছে। বর্তমানে রসিদ ছাড়া চাঁদা উঠানো হচ্ছে—এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আর্কষণ করলে ডিএমপি কমিশনার বলেন, আগে কে কী করেছে সেটা জানি না। চাঁদাবাজির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে। ৭০ টাকা রসিদের মাধ্যমে নিতে বলা হয়েছে। ৭০ টাকার বাইরেও চাঁদা নেওয়া হচ্ছে—এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘সাংবাদিকেরা এই বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন।’শহীদুল হক দাবি করেন, গত মঙ্গলবার কাউন্টারভিত্তিক বাস বন্ধের পেছনে চাঁদাবাজি নয়, আধিপত্য প্রতিষ্ঠাই মূল লক্ষ্য ছিল। চাঁদাবাজি হলে বাসমালিকেরা পুলিশের কাছে অভিযোগ করতেন।কমিশনার আশ্বস্ত করে বলেন, অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের (এবিসি) অধীভূক্ত বাসমালিকদের ৭০ টাকা চাঁদা দিতে হবে না। কেউ এটা আদায় করতে চাইলে তাঁকে যেন জানানো হয়। রাজধানীর যানজটএদিকে ঢাকার যানজটের বিষয়ে কমিশনার বলেন, গাড়ি বেশি হওয়ায় লেন মেনে চললেও দীর্ঘ লাইন হচ্ছে। তবে শৃঙ্খলার স্বার্থে সবাইকে লেন মেনে চলতে হবে। কমিশনার জানান, গত তিন মাসে আইন অমান্য করার দায়ে ৬৯ হাজার ১১৯টি মামলা হয়েছে। তিনি আরও জানান, গত তিন মাসে অভিযান চালিয়ে পুলিশ রাজধানীতে এক হাজার ৮৮৮টি গাড়ি জব্দ করেছে। এ সময় ট্রাফিক আইনের গুরুতর অমান্য মোটরযানসংক্রান্ত কাগজপত্র জালিয়াতির অভিযোগে ২২৫ জন চালককে আটক করা হয়। এক হাজার ৬০৫ জন চালকের লাইসেন্স জব্দ করা হয়।