জোলিকে ফুল পাঠিয়েছেন অ্যানিস্টন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক নিয়ে জেনিফার অ্যানিস্টন ও অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে সাত বছর ধরে কথা বলা বন্ধ। সে সম্পর্কের উন্নতি করতে সম্প্রতি জোলিকে ফুল পাঠিয়েছেন অ্যানিস্টন। কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ‘ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি’ ছবির মাধ্যমে পরিচালনায় আসা জোলিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক ভাঙা-গড়া নিয়ে এ দুই অভিনেত্রীর মধ্যে ২০০৫ সাল থেকে কথা বন্ধ ছিল। ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির শুটিং করতে গিয়ে অ্যাঞ্জেলিনা জোলির প্রেমে পড়েন ব্র্যাড পিট। আর সে সময়ই ভেঙে যায় ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টনের মধ্যকার ভালোবাসার সম্পর্ক। এ ঘটনার পর থেকে দুই অভিনেত্রী এড়িয়ে চলতে শুরু করেন দুজনকে। তাদের মধ্যে পরস্পর কথা বলাও বন্ধ হয়ে যায়। পরিচালক জোলিকে প্রশংসা করে জেনিফার অ্যানিস্টনের পাঠানো ফুল আর চিঠি তাঁদের সম্পর্ক স্বাভাবিক হয়ে ওঠার শুরু।