জোলিকে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করাটা মোটেও সুখের হয়নি হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। অজ্ঞাত অভাজনদের হুমকি-ধমকির মধ্যে রয়েছেন তিনি। দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত খবরে এসব কথা জানা যায়। এই সপ্তাহের শুরুতে বসনিয়ার সারাজেভোতে প্রথম প্রদর্শনী হয় জোলি পরিচালিত প্রথম ছবি ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানির। তখন থেকে হুমকি আসছে। গত শতাব্দীর নব্বইয়ের দশকে যুদ্ধ চলাকালে একজন সার্বীয় সেনা ও একজন বসনীয় নারীর প্রেমকে উপজীব্য করে গড়ে উঠেছে ছবিটির কাহিনি। জোলির আশঙ্কা, বলকানরা এটি মোটেও ভালো চোখে দেখছে না। এ কারণে জোলি সার্বিয়ার বেলগ্রেডে ছবিটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি বাতিল করেছেন। জোলি জানান, গত মঙ্গলবার সারাজেভোতে ছবিটির প্রদর্শনী হওয়ার পর থেকে তিনি শুধু একা নন, ছবিতে অভিনয় করা সার্বীয় কয়েকজন শিল্পীকেও একই হুমকি দেওয়া হচ্ছে। ওয়েবসাইট।