জোলির আংটির রেপ্লিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঞ্জেলিনা জোলির অনামিকায় শোভা পাচ্ছে নতুন আংটি। ঠিক সে রকম একটি আংটি চান? জেমভারা নামের এক প্রতিষ্ঠানকে তাহলে গুনে দিতে হবে এক হাজার ১৯৫ ডলার। সহজেই অনুমেয়, জোলির আংটির এই রেপ্লিকা অনেক সস্তাতেই বিকোচ্ছে। ক্রিস্টাল ও উজ্জ্বল রূপা—দুই ধরনের রূপে পাওয়া যাচ্ছে এই রেপ্লিকা। এই আংটির মাঝে আছে একটি পান্না। অন্যদিকে ব্র্যাড পিটের খরিদ করা আংটিটির দাম পড়েছিল প্রায় ১০ লাখ ডলার! জ্যাকব অ্যান্ড কোং নামের এক জুয়েলারির তৈরি এই আংটির ওজন ১০ ক্যারেট। মজার ব্যাপার, জ্যাকব অ্যান্ড কোংও জোলির আংটির রেপ্লিকা তৈরি করেছে। ১৮ ক্যারেটের আংটিটিতে আছে বেশ বড় একটি পান্না। দাম পড়ছে তিন লাখ ৩৮ হাজার ডলার। পিপল।