জোলির ডান পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির ডান পা গত সোমবার অন্য রকম তোলপাড় সৃষ্টি করেছে অনলাইনে। গত রোববার রাতে ৮৪তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) অনুষ্ঠানে পোশাকের ফাঁক দিয়ে ডান পা প্রায় পুরোটা দেখান তিনি। ভুরু নাচিয়ে রংঢং করেন। পরে কে যেন @AngiesRightLeg নামে টুইটারে একটি অ্যাকাউন্ট খোলেন। এতে উপশিরোনাম দেওয়া হয়: ‘আমি অ্যাঞ্জেলিনা জোলির ডান পা’। এটি যেন সংক্রমণের মতো কাজ করে। শিগগিরই ওই টুইটার পেজে ৩০ হাজারের বেশি অনুসারী হুমড়ি খেয়ে পড়েন। অনেকে ফটোশপে জোলির পা নিয়ে বিভিন্ন রঙ্গ-তামাশাও করেন। ওয়েবসাইট।