জোহরা তাজউদ্দীনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের সঙ্গে তাঁর বাসায় দেখা করেছেন। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। আজ শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর বনানী ডিওএইচএসে সৈয়দা জোহরা তাজউদ্দীনের বাসায় যান। সেখানে তাঁর দুই মেয়ে সিমিন হোসেন রিমি, মেহজাবিন আহমদ ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন। গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে তাজউদ্দীন আহমদের পরিবারের একজন সদস্যকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত রয়েছে বলে জানা গেছে। আজ সন্ধ্যায় সংসদীয় দলের সভায় এ নিয়ে আলোচনা হতে পারে।