জোয়ার-ভাটার মাঝে অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দক্ষিণ ভারতের বিশাখাপট্টনামের বাইজাগ সমুদ্রসৈকত এলাকাটি ঠিক দুপুর ১২টা থেকে রাত পর্যন্ত জোয়ারের পানিতে ডুবে থাকে। পরদিন ভাটা শুরু হওয়ার আগেই দিনের বেলার দৃশ্যের শুটিংয়ের জন্য আমাদের ডাক পড়ত। সময়টা ছিল ভোর সাড়ে পাঁচটা। ঘুম থেকে উঠে দ্রুত তৈরি হয়ে লোকেশনে পৌঁছাতে হতো। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ওখানে কাছে এসে ভালোবেসো ছবির এভাবেই শুটিং করতে হয়েছে।’ বললেন নিপুণ। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। ছবিতে নিপুণ অভিনয় করছেন বাপ্পারাজের সঙ্গে; জানালেন, এর আগে বাপ্পারাজের সঙ্গে তিনি অভিনয় করেন কোটি টাকার ফকির ছবিতে। বাইজাগ সমুদ্রসৈকতে কাছে এসে ভালোবেসো ছবির কারিগরি সহযোগিতা দিয়েছে চেন্নাইয়ের একটি দল।