জোয়ারের পানিতে বরগুনার ৩০ গ্রাম প্লাবিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিম্নচাপের প্রভাবে আজ শনিবার বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। উপকূলের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন-চার ফুট উচ্চতায় পানি প্রবাহিত হওয়ায় বরগুনার আমতলী উপজেলার ৩০টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বরগুনার আমতলী উপজেলার কড়ইবাড়িয়া, পচাকোড়ালিয়া ও পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের ৩০টি গ্রামে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে। এসব গ্রামের প্রায় ৪০ হাজার বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছে। জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ আজ দুপুরে প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মানুষ যাতে আতঙ্কিত না হয় সে জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক কর্মীদের প্রচার চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।