জ্বলেপুড়ে প্রতিবাদ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলবেনিয়ায় কমিউনিস্ট শাসন চলাকালে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে এবার লিরাক বেজকো (৪৭) নামের এক ব্যক্তি নিজেকে পোড়ালেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর ডেইলি মেইলের। আলবেনিয়ার টেলিভিশন চ্যানেল নিউজ ২৪-এর ফুটেজে দেখা গেছে, পুলিশের গাড়ির সামনে লিরাক বেজকো মশাল মিছিলে অংশ নেন। একপর্যায়ে তিনি পেট্রল ঢেলে নিজের গায়ে আগুন দেন। এর আগে গত সোমবার জিজারজ নেদরেকা নামের আরও এক আলবেনীয় নিজেকে পোড়ান। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তবে বেজকোর অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, গায়ে আগুন দেওয়া ওই বিক্ষোভকারী ১৯ দিন অনাহারে ছিলেন। আলবেনিয়ায় ১৯৪৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছিল কমিউনিস্টদের শাসন। এ সময় প্রায় এক লাখ আলেবেনীয়কে নির্বাসনে পাঠায় বা শ্রমশিবিরে বন্দী করে রাখে দেশের কমিউনিস্টপন্থী সরকার। তবে এখনো সেসব আলবেনীয় মুক্তি পাননি। এসব রাজনৈতিক বন্দীর মুক্তির দাবিতে আলবেনিয়ায় বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে। দেশের রাজধানী তিরানায় আন্দোলনকারীরা অনশনও করেছেন। লিরাক বেজকো ১৯ দিন ধরে অনশন করছিলেন বলে জানা গেছে।