গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না
জ্বালানি ও বিদ্যু ৎ খাতে ভর্তুকি নিয়ে সংকট
বিদ্যু ৎ ও জ্বালানি খাতে বিপুল অঙ্কের ভর্তুকি দেওয়া নিয়ে সংকটে পড়েছে সরকার। ভর্তুকি কমানোর একমাত্র উপায় দাম বাড়ানো। কার্যকর কোনো বিকল্প না থাকলেও রাজনৈতিক বিবেচনায় আপাতত এ পদক্ষেপ নিতে সরকার দ্বিধাগ্রস্ত। এ কারণে চলতি মাসে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রক্রিয়া চলছিল, তা আপাতত স্থগিত করা হচ্ছে।গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে এসব নিয়ে একটি বৈঠক করেন। সূত্র জানায়, বৈঠকে ভর্তুকির সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের নীতিমালা কেন কার্যকর করা হয় না, তা প্রধান আলোচ্য হয়ে ওঠে।সূত্র জানায়, মূল্য সমন্বয়ের ওই নীতিমালায় আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ছয় মাস পরপর দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করার কথা বলা হয়েছে। প্রায় পাঁচ বছর আগে নীতিমালাটি প্রণয়নের পর মাত্র একবার তা কার্যকর করা হয়। সেবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশেও কমানো হয়েছিল।সরকারি সূত্রগুলো জানায়, সরকারের চিন্তার কারণ, বিদ্যু ৎ ও জ্বালানি খাতে আগের বছরের তুলনায় গত বছর ভর্তুকি বেড়েছিল ২৮০ শতাংশ। এ বছর তা ৪০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। জ্বালানি তেলের ব্যবহার ও মূল্যবৃদ্ধির কারণে এই খাতে ভর্তুকি বাড়ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়লে ভর্তুকির পরিমাণও বাড়াতে হবে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, জ্বালানি তেল আমদানিতে চলতি ২০১১-১২ অর্থবছরে সরকারের প্রায় ৪৪ হাজার কোটি টাকা (৬১৭ কোটি মার্কিন ডলার) ব্যয় হবে। জ্বালানি তেলের সিংহভাগ আবার বিক্রি করা হয় ভর্তুকি দিয়ে। ভর্তুকি দেওয়া তেলে উ ৎ পাদিত বিদ্যু ৎ ও বিক্রি করা হয় ভর্তুকি দিয়ে। এভাবে এ বছর জ্বালানি তেল খাতে বিপিসির লোকসান হবে প্রায় দুই হাজার ৬০০ কোটি টাকা।এ বছর দেশে মোট ৭০ লাখ ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করতে হবে। গত বছর আমদানি করা হয় ৫৪ লাখ টন। গত বছর এই খাতে সরকারের ব্যয় হয়েছিল ২১ হাজার কোটি টাকা।ডিজেল ও ফার্নেস তেলচালিত বিদ্যু ৎ কেন্দ্র স্থাপনের কারণে জ্বালানি তেল আমদানির পরিমাণ ও ব্যয় বাড়ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ বছরের শেষ পর্যন্ত চালু হওয়ার তালিকায় থাকা প্রায় ৩০টি বিদ্যু ৎ কেন্দ্র তেলভিত্তিক।বিপিসির সূত্র জানায়, চাহিদার তুলনায় দৈনিক অন্তত ৫০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থাকায় অন্যান্য শিল্প, পরিবহন, সেচ, আবাসিক ভবনে জেনারেটর চালানো প্রভৃতি খাতেও জ্বালানি তেলের ব্যবহার বেড়েছে।সরকারের চিন্তার আরেকটি বড় কারণ জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা। ২০০৮ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৩৪ ডলার। মাঝে তা ১২০ ডলার হয়েছিল। বর্তমানে ৯৭ ডলার। তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তেলের বাজারের বর্তমান অস্থিতিশীলতার কারণ।কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়মিত বিরতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আর পথ নেই।বিদ্যুতের দাম বাড়ছে না: চলতি মাসে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রক্রিয়া চলছিল, তা আপাতত স্থগিত করা হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বুধবার এ-সংক্রান্ত ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।বিইআরসি পাইকারি বিদ্যু ৎ কেনাবেচার ক্ষেত্রে গত ১ ফেব্রুয়ারি থেকে ১১ শতাংশ এবং ১ আগস্ট থেকে আরও ৬ দশমিক ৬৬ শতাংশ দাম বাড়ায়। গ্রাহক পর্যায়ে ১ ফেব্রুয়ারি থেকে ‘অন্তর্বর্তীকালীন’ হিসেবে ৫ শতাংশ দাম বাড়ানো হয়। সে সময় বলা হয়েছিল, আগস্ট-সেপ্টেম্বর থেকে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হবে পাইকারি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে। এখন তা হচ্ছে না। কারণ সব বিতরণ কোম্পানির দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে জমা পড়েনি। বিইআরসি সব কোম্পানির দাম একসঙ্গে বাড়াতে চায়, যাতে অঞ্চলভেদে বিদ্যুতের দামে তারতম্য না থাকে।সরকারি সূত্র জানায়, গত বছর বিদ্যু ৎ খাতে (উ ৎ পাদন ব্যয়ের চেয়ে কম দামে বিক্রি করায়) সরকারকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়। এ বছর পরিকল্পিত সব বিদ্যু ৎ কেন্দ্র চালু হলে ভর্তুকির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।