জ্বালানি খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার-ঘোষিত জাতীয় শিক্ষানীতি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের উৎসাহিত করবে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভানস আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। তিনি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশের বিভিন্ন জায়গায় কমিউনিটি হাসপাতাল গড়ে তুলবে। এর পাশাপাশি সরকার নারী ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে ব্রিটিশ হাইকমিশনারকে জানান।ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে গণতন্ত্রের পুনঃ প্রবর্তনে ব্রিটিশ সরকারের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।—ইউএনবি