জ্বালানি তেলের দাম আবারও বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি দুই টাকা বাড়িয়েছে। এ দাম বৃদ্ধির ফলে প্রতি লিটার অকটেন ৭৯ টাকা, পেট্রল ৭৬ টাকা, ডিজেল ৪৬ টাকা কেরোসিন ৪৬ টাকা এবং ফার্নেস ওয়েল ৪২ টাকা করে বিক্রি হবে। কাল শুক্রবার থেকে বাড়ানো দাম কার্যকর হবে।ফার্নেস তেলের দাম গত ৭ এপ্রিল পাঁচ টাকা করে লিটারপ্রতি বাড়ানো হয়েছিল।দাম বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটানো হয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ অনুযায়ী সব ধরনের জ্বালানিপণ্যের দাম বাড়ানো ও কমানোর এখতিয়ার তাদের। কিন্তু সরকার এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ দাম বাড়ানোর ঘোষণা দেয়।