জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কেন বেআইনি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তেলের মূল্য বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।গত ১০ নভেম্বর সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এর আগে চলতি অর্থবছরের ১৮ সেপ্টেম্বর দাম বাড়ানো হয়েছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী সোয়েব উদ্দিন খান, নিম্ন আদালতের আইনজীবী রেদোয়ান আহম্মেদ ও শিক্ষানবিশ আইনজীবী রেদোয়ান-ই খোদা গত সপ্তাহে রিট আবেদনটি করেন। আজ আবেদনের ওপর শুনানি হয়।আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান মোহাম্মদ রিয়াদ। তিনি প্রথম আলো অনলাইনকে বলেন, সর্বশেষ জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে আদালত রুল জারি করেছেন।