জ্বালানি সেক্টরে বিনিয়োগ বাড়ানোর জন্য শেভরনের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জ্বালানি সেক্টরে আরও বিনিয়োগ বাড়ানোর জন্য মার্কিন জ্বালানি কোম্পানি শেভরনের প্রতি আহ্বান জানান। মার্কিন শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানি শেভরনের সফররত প্রেসিডেন্ট জেমস আর ব্যাকওয়েল দেশের বাণিজ্য ও বিনিয়োগ খাতে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে বেসরকারি খাতে চমত্কার বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে। আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্কালে ব¬্যাকওয়েল এ কথা বলেন। এ সময় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ব্যাকওয়েলের সঙ্গে ছিলেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, এ বৈঠকে তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে শেভরনের কার্যক্রম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দিয়ে বলেন, তাঁর সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের মতো দেশের সার্বিক উন্নয়নে সর্বদা বেসরকারি খাতে বিনিয়োগে উত্সাহিত করছে। তিনি বলেন, ‘দেশের সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন আনতে আমরা আরও বেশি বিদেশি বিনিয়োগ চাই।’ তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে ব্যাকওয়েলের সফর এ দেশের বিনিয়োগ কার্যক্রমের উন্নয়ন ও সম্প্র্রসারণে শেভরনকে আরও সুযোগ এনে দেবে।অনুষ্ঠানে অ্যাম্বাসেডর অ্যাটলার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল¬া ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। খবর বাসসের।