জ্বালানির দামের প্রভাব মূল্যস্ফীতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারি মাসে মাসওয়ারি হিসাবে মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৫৯ পয়েন্টে পৌঁছেছে। আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। গত ডিসেম্বর মাসে এই হার ছিল ১০ দশমিক ৬৩ শতাংশ।ডিসেম্বর মাসে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, যা মূল্যস্ফীতির হার বাড়িয়েছে বলে মনে করছে বিবিএস। গত জানুয়ারি মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৯০ শতাংশ। আর খাদ্য-বহির্ভূত পণ্যে এই হার ১৩ দশমিক ১৬ শতাংশ।গত ১১ মাস (মার্চ-জানুয়ারি) ধরে সামগ্রিক মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে রয়েছে। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ ১১ দশমিক ৯৭ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে।