জ্যাকম্যানকে হটালেন টম ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালে মুক্তি পাওয়া ভৌতিক ছবি ‘ভ্যান হেলসিং’-এ নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ‘এক্স-মেন’খ্যাত অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান। এবার ছবিটির সিক্যুয়েলে জ্যাকম্যানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন টম ক্রুজ। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন এই ‘মিশন ইম্পসিবল’ তারকা।নতুন এই ছবিতে গ্যাব্রিয়েল ভ্যান হেলসিং চরিত্রে দেখা যাবে টম ক্রুজকে, এক খবরে এমনটিই জানিয়েছে, ফিমেলফার্স্ট ডটকম। যৌথভাবে এর চিত্রনাট্য লেখার জন্য এরই মধ্যে ইউনিভার্সেল স্টুডিওর সঙ্গে দুই বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন অ্যালেক্স কার্টজম্যান ও রবার্ট অরসি। এর আগে এই জুটি ‘ট্রান্সফরমারস’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন।‘ভ্যান হেলসিং’ ছবিতে কেন্দ্রীয় নারীচরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী কেট বেকিনসেল। এবারের সিক্যুয়েলে ৩৮ বছর বয়সী এই তারকা ফিরবেন কি না, এখন পর্যন্ত তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।