জ্যাকলিন-সাজিদের জমজমাট প্রেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ডার ২ নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ এবং পরিচালক সাজিদ খানের প্রেম কাহিনীতে এখন মুখর বলিউড। সাবেক মিস শ্রীলংকা জ্যাকলিন নাকি বলিউডে খুঁটি গড়ার জন্য আশ্রয় খুঁজছিলেন। তখনই ৪০ পার করা পরিচালক সাজিদ খান সাহায্যের হাত বাড়িয়ে দেন। হাউজফুল ছবিতে আইটেম গানে এবং হাউজফুল ২-তে অন্যতম প্রধান নায়িকা হিসেবে কাজ করার প্রসত্মাব দেন। সাজিদ খানের বোন ফারাহ খানের সঙ্গেও জ্যাকলিন নতুন সম্পর্ক গড়ে তুলতে বেশ উদ্যোগী। যদিও শুরম্নতে ফারাহ তার ভাইয়ের স্ত্রী হিসেবে শ্রীলংকার কোনো মেয়েকে চাননি। তবে এখন নাকি বেশ ধুমধাম করে ভাইয়ের বিয়ে দেয়ার প্রস্তুতি করছেন ফারাহ। সব ঠিক থাকলে আগামী জুনে হাউজফুল ২ মুক্তি পাবার পর বিয়ে করতে চলেছেন জ্যাক-সাজিদ। স্টারডাস্ট।