জ্যাকসন নিজে ব্যথানাশক নেননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের নিজে মাত্রাতিরিক্ত প্রাণঘাতী ব্যথানাশক না নিয়ে থাকতে পারেন বলে দাবি করেছেন তাঁর ময়নাতদন্তকারী স্বাস্থ্যপরীক্ষক।গতকাল মঙ্গলবার মাইকেল জ্যাকসনের ময়নাতদন্তকারী স্বাস্থ্যপরীক্ষক ক্রিস্টোফার রজার্স আদালতে এ কথা জানিয়েছেন। গতকাল আদালতে দশম দিনের মতো মাইকেল জ্যাকসনের মৃত্যুর ব্যাপারে ব্যক্তিগত চিকিত্সক কনরাড মারের দায়িত্বের ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হয়েছে। মারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলার শুনানি চলছে।ক্রিস্টোফার রজার্স আদালতকে বলেছেন, তিনি বিশ্বাস করেন, সম্ভবত মাইকেল নিজে মাত্রাতিরিক্ত ব্যথানাশক ওষুধ নেননি।এর আগে জ্যাকসনের চিকিত্সক কনরাড মারে আদালতে এই বলে স্বীকারোক্তি দেন যে পপসম্রাট মাত্রাতিরিক্ত ব্যথানাশক ওষুধ নেওয়ার সময় তিনি বাথরুমে ছিলেন।এখন জ্যাকসনের মৃত্যুর জন্য তাঁর চিকিত্সক মারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাঁর চার বছরের কারাদণ্ড হতে পারে।২০০৯ সালের ২৫ জুন পপসম্রাট মাইকেল জ্যাকসন তাঁর নিজ বাসভবনে মারা যান। তখন তাঁর ব্যক্তিগত চিকিত্সক কনরাড মারে দাবি করেন, তিনি জ্যাকসনকে তাঁর কক্ষে মৃত অবস্থায় পেয়েছেন।তবে অভিযোগ ওঠে, মাত্রাতিরিক্ত ব্যথানাশক ওষুধ একসঙ্গে গ্রহণের কারণে জ্যাকসনের মৃত্যু হয়েছে। এ জন্য তাঁর ব্যক্তিগত চিকিত্সক কনরাড মারেকে অভিযুক্ত করে মামলা হয়েছে।