জ্যাকসন-হুইটনির অধরা স্বপ্ন!
সংগীতকে ভিন্ন উচ্চতায় নিতে বিশ্বে যাঁরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের অন্যতম ছিলেন ‘পপ কিং’ মাইকেল জ্যাকসন এবং সদ্য প্রয়াত গায়িকা হুইটনি হিউস্টন। সম্প্রতি তাঁদের কাছের বন্ধু ও মার্কিন সংগীত প্রযোজক ডেভিড গেস্ট জানিয়েছেন, জীবদ্দশায় এই দুজনের মধ্যে অব্যক্ত প্রেমের সম্পর্ক ছিল। শুধু তাই নয়, তিনি বলেছেন, ‘জ্যাকসনকে বিয়েও করতে চেয়েছিলেন হুইটনি।’এ প্রসঙ্গে ডেভিডের উদ্ধৃতি দিয়ে মিড-ডে জানিয়েছে, ‘জ্যাকসনকে সত্যিই ভালোবাসতেন হুইটনি। জ্যাকসনও তাঁকে অনেক পছন্দ করতেন। তিনিও হুইটনির প্রতি যথেষ্ট দুর্বল ছিলেন। কিন্তু অব্যক্ত সেই ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে প্রধান বাধা ছিল জ্যাকসনের লজ্জা ও জড়তা। মূলত এ কারণেই তাঁদের প্রেম পূর্ণতা পায়নি।’ ডেভিড জানিয়েছেন, ‘হুইটনি নিজেই আমাকে জানিয়েছিলেন, তিনি জ্যাকসনকে অনেক ভালোবাসেন। আমার ধারণা, তিনি জ্যাকসনকে বিয়ে করে পুরোটা জীবন তাঁর সঙ্গেই কাটাতে চেয়েছিলেন। জ্যাকসনও হুইটনির প্রতি তাঁর বিশেষ ভালো লাগার কথা আমাকে বলেছিলেন। ডেভিড আর েবলেন, ’একবার তাঁরা একে অপরকে আবেগঘন চুমু দিয়েছিলেন বলেও আমাকে জানিয়েছিলেন জ্যাকসন। হুইটনির সঙ্গে সম্পর্ক গড়ার জন্য কোনো উদ্যোগ না নেওয়ায় পরবর্তী সময় জ্যাকসন আমার কাছে নিজের দোষও স্বীকার করেছিলেন। আমার বিশ্বাস, তাঁরা যদি একে অপরের জীবনে আসতেন, তবে মাদকের জালে জড়িয়ে অকালে চলে যেতে হতো না তাঁদেরকে।’