জ্যাকসনকে হত্যার দায়ে মারের চার বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরার্ড মারেকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। জ্যাকসনকে অনিচ্ছাকৃতভাবে তিনি হত্যা করেছেন বলে আদালত তাঁকে এ দণ্ডে দণ্ডিত করেন। প্রায় ছয় সপ্তাহের বিচার শেষে মারেকে দোষী সাব্যস্ত করেন আদালত। কৌশলীরা মারেকে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন করেন আদালতে। অনিচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের আইনে এটাই সর্বোচ্চ শাস্তি। বিবিসি অনলাইন