জ্যাকসনের জীবন নিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল জ্যাকসনের জীবন অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণের আলোচনা চলছে। এতে ২০০৯ সালে তাঁর মৃত্যুর আগের ঘটনাবলি স্থান পাবে। জ্যাকসনের সম্পত্তি দেখভালের দায়িত্বে থাকা নির্বাহী জন ব্রাঙ্কা জানান, জ্যাকসনের জীবন নিয়ে এই চলচ্চিত্র নির্মাণের জন্য গোস্টবাস্টার ছবির পরিচালক ইভান রিটম্যান ও আপ ইন দ্য এয়ার ছবির প্রযোজক টম পোলকের সঙ্গে আলোচনা চলেছে। জানা গেছে, টম পোলক ছবি তৈরি নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। আর এই আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আইএএনএস