জ্যাকসনের ভিডিও বিক্রি হলো না!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৩ সালের কথা। সে বছর মাইকেল জ্যাকসন বেরিয়েছিলেন ‘ডেঞ্জারাস’ ট্যুরে। স্বাভাবিকভাবেই ভিডিও ক্যামেরায় ধরে রাখা হয়েছিল তখনকার দৃশ্যাবলি। এত দিন তা অপ্রকাশিতই ছিল। তাই সুযোগ বুঝে গত শনিবার যুক্তরাজ্যে নিলামে তোলা হয়েছিল ভিডিওটি। দাম হাঁকা হয়েছিল ৪০ থেকে ৫০ লাখ পাউন্ড। কিন্তু হতাশ হতে হলো নিলামদারদের। অবিক্রীতই থেকে গেল ‘ডেঞ্জারাস’ ট্যুরের ভিডিও! কিন্তু কেন? জানা গেছে, ভিডিওটির স্বত্ব নিয়ে ঝামেলা আছে। তাই ভিডিওটি কেনার পর তা বাজারজাত করা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে বলে আগ্রহ দেখাননি গ্রাহকেরা। উল্লেখ্য, ভিডিওটির মান পছন্দ না হওয়ায় মাইকেল জ্যাকসন সেটি তাঁর গাড়িচালককে দিয়ে দিয়েছিলেন। আর সেই চালকই তা নিলামে তুলেছেন। রয়টার্স।