জ্যাকসনের মৃত্যু: সহসাই রায় হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর বিষয়ে তাঁর চিকিত্সকের বিরুদ্ধে দায়ের করা মামলায় গতকাল শুক্রবার ১২ সদস্যের বিচারক প্যানেল এ বিষয়ে তাঁদের প্রথম দিনের বক্তব্য শেষ করেছেন। আগামী সোমবার বিচারক প্যানেল আবার তাঁদের বক্তব্য দেবেন। ফলে খুব দ্রুতই এ মামলার রায় হচ্ছে না বলে বিবিসি অনলাইন জানিয়েছে।গতকাল বিচার প্রক্রিয়া চলার সময় লস অ্যাঞ্জেলেসের আদালতের বাইরে জ্যাকসনের ভক্তরা অবস্থান নেয়। তারা অপরাধীকে দ্রুত জেলে পাঠানোর দাবি জানায়। জ্যাকসনের মৃত্যুর বিষয়ে তাঁর চিকিত্সকের বিরুদ্ধে দায়ের করা মামলার যুক্তিতর্ক গত বৃহস্পতিবার শেষ হয়। এরপর গতকাল শুক্রবার ১২ সদস্যের বিচারক প্যানেল এ বিষয়ে তাঁদের প্রথম দিনের বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে জ্যাকসনের ভক্তরা আশা করছিল খুব দ্রুতই এ মামলার রায় ঘোষিত হবে। বিচারক প্যানেল ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে থাকা শুনানিতে ৪৯ জন সাক্ষীর বক্তব্য শুনেছেন এবং ৩০০টিরও বেশি প্রমাণ যাচাই করেছেন। মামলার সমাপ্তিসূচক বিবৃতিতে বাদী পক্ষের কৌঁসুলি জ্যাকসনের মৃত্যুর বিষয়ে তাঁর চিকিত্সকের আচরণকে অদ্ভুত বলে অভিহিত করেছেন। জ্যাকসনের মৃত্যুর জন্য অভিযুক্ত চিকিত্সক কনরার্ড মারে দাবি করেছেন, ‘পপসম্রাট মাত্রাতিরিক্ত বেদনানাশক নিয়ে নিজেই নিজেকে “হত্যা” করেছেন।’দোষী সাব্যস্ত হলে জ্যাকসনের চিকিত্সক সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড ও চিকিত্সা সনদ হারাবেন।২০০৯ সালের ২৫ জুন মাইকেল জ্যাকসন মারা যান। তাঁর মৃত্যুর জন্য ব্যক্তিগত চিকিত্সক ডা. কনরার্ড মারেকে অভিযুক্ত করা হচ্ছে।