জ্যাকসনের মৃত্যুরহস্য
মৃত্যুর আগে মাইকেল জ্যাকসন প্রোপোফোল (শিরার মধ্য দিয়ে নেওয়া হয় এবং দ্রুত কাজ করে এমন ঘুমের ওষুধ) ব্যবহার করতেন। আর তা ভালোভাবেই জানতেন তাঁর চিকিৎসক কনর্যাড মারে। কদিন আগে মারে এবং প্যারামেডিক রিচজার্ড সেনেফকে জিজ্ঞাসাবাদের পর জ্যাকসনের পক্ষের বিচারকমণ্ডলী তা জানতে পেরেছে। বিবিসি জানিয়েছে, প্রোপোফোলের বিষয়টি জানলেও প্যারামেডিকদের কাছে তা পুরোপুরি চেপে গিয়েছিলেন চিকিৎসক মারে। মুমূর্ষু জ্যাকসনের জ্ঞান ফেরানোর চেষ্টা চালানোর সময়ও বিষয়টি সম্পর্কে এতটুকু টের পাননি প্যারামেডিকরা, তা জানিয়েছেন সেনেফ নিজেই। আরও বললেন, ‘জ্যাকসন মারা যাওয়ার পর তাঁর বিছানা থেকে কিছু খুঁজছিলেন মারে। হয়তো প্রোপোফোলই খুঁজছিলেন তিনি।’ তবে মারের পক্ষের আইনজীবীরা বলছেন, জ্যাকসন প্রোপোফোল ব্যবহার করতেন মারের আড়ালে। তাই তিনি এ ব্যাপারে অবগত ছিলেন না। তবে অভিযোগ প্রমাণিত হলে চার বছরের জেল হতে পারে মারের। হারাতে পারেন চিকিৎসার অনুমতিপত্রও। বিবিসি।