জ্যামাইকায় ড্রাগ পাচারকারী-নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে নিহত ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যামাইকার রাজধানী কিংস্টনে ড্রাগবিরোধী অভিযান চলাকালে নিরাপত্তাকর্মীদের সঙ্গে ড্রাগ পাচারকারীদের সংঘর্ষে ৩১ জন নিহত হওয়ার পর আইনের শাসন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রুস গোল্ডিং।যুক্তরাষ্ট্রের তালিকায় সন্দেহভাজন ড্রাগ পাচারকারী ক্রিস্টোফার কুক ওরফে দুদুসের অনুগতদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে নিহত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রী ব্রুস গোল্ডিং দুঃখ প্রকাশ করেছেন। দুদুসকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বলে তাঁর ঘোষণার পর দুদুসের অনুসারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়।গোল্ডিং বলেন, পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্দেহভাজন দুষ্কৃতকারীদের ধরতে তল্লাশি অব্যাহত রাখবে। তবে ড্রাগ লর্ড হিসেবে পরিচিত দুদুস কোথায় আছেন, তা জানা যায়নি। এদিকে কোকের কয়েক হাজার অনুসারী যেকোনো মূল্যে তাঁর জীবনরক্ষার অঙ্গীকার করেছেন। পুলিশ বলছে, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ভারী অস্ত্রে সজ্জিত গাড়ি ও হেলিকপ্টার দিয়ে সশস্ত্র অভিযান চালিয়ে দুই শতাধিক লোক ও বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধের সরঞ্জামাদি উদ্ধার করেছেন।গতকাল মঙ্গলবার দুদুসের শক্ত ঘাঁটি বলে পরিচিত রাজধানী কিংস্টনের টিভোলি গার্ডেন এলাকায় পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালালে সংঘর্ষ আরও তীব্র হয়ে ওঠে।—বিবিসি