জ্যেষ্ঠ সচিব হলেন আটজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জ্যেষ্ঠ সচিব’ নামে জনপ্রশাসনে আটটি পদের সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে এসব পদে আটজন সচিবকে পদায়ন করা হয়েছে। আজ সোমবার আটটি পদ সৃষ্টি করে আটজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিবেরা হলেন অর্থ বিভাগের সচিব মোহাম্মদ তারেক, পানিসম্পদ সচিব শেখ আলতাফ আলী, প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য বেগম রোকেয়া সুলতানা, জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার, স্বাস্থ্যসচিব হুমায়ুন কবির, বস্ত্র ও পাটসচিব মো. আশরাফুল মকবুল, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ এবং কৃষিসচিব মুসতাক আহমেদ।জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, এই আটজন সচিব যে পদে কর্মরত রয়েছেন, সে পদেই ‘জ্যেষ্ঠ সচিব’ পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।