জ্যোতি বসুকে শেষ শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য আজ মঙ্গলবার সকালে তিনি কলকাতায় যান।বেলা সাড়ে ১১টার দিকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৩ সদস্যবিশিষ্ট মহাজোটের একটি প্রতিনিধিদল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে কলকাতা রওনা হন। আজ বিকেলেই তাঁরা বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম, চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ ও উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। আরও আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।