জ্যোতি বসুর জন্মশতবর্ষ পালনের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রয়াত জননেতা জ্যোতি বসুর জন্মশতবর্ষ পালিত হবে। আগামী ৮ জুলাই শুরু হবে জন্মশতবর্ষ পালনের নানা কর্মসূচি। চলবে এক বছর ধরে। পশ্চিমবঙ্গ রাজ্য সিপিএম জ্যোতি বসুর জন্মশতবর্ষ পালনের উদ্যোগ নিয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মশতবর্ষ পালন করা হবে।১৯১৪ সালের ৮ জুলাই জ্যোতি বসু জন্মগ্রহণ করেন। ২০১০ সালের ১৭ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। জ্যোতি বসুই ভারতের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি টানা ২৩ বছরের বেশি সময় ওই পদে বহাল ছিলেন। ১৯৭৭ সালের ২১ জুন থেকে ২০০০ সালের ৬ নভেম্বর পর্যন্ত ওই পদে ছিলেন তিনি।