জ্যোতি বসুর বাসভবন ফিরিয়ে দিচ্ছে সিপিএম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জীবনের শেষ ২০টি বছর কাটানো ‘ইন্দিরা ভবন’ সরকারের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সিপিএম। ২০১০ সালের ১৭ জানুয়ারি জ্যোতি বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ভবনেই সংরক্ষিত আছে জ্যোতি বসুর স্মৃতিবাহী নানা স্মারক। সিপিএম ওইসব স্মারক নিয়ে কলকাতার উপকণ্ঠে জ্যোতিবসু নগরে একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এই গবেষণাগারটি নির্মাণ করছে ‘জ্যোতিবসু সেন্টার ফর সোস্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ নামের একটি সংস্থা। ইতিমধ্যে এই সংস্থা জমি নিয়ে গবেষণা কেন্দ্রটি নির্মাণের কাজও শুরু করেছে।