জ্যোতি বসুর ব্যবহূত পোশাক ফেরত নিচ্ছে সিপিএম
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মৃত্যুবরণ করেন ২০১০ সালের ১৭ জানুয়ারি। মৃত্যুর আগে তিনি তাঁর চোখ এবং দেহ দান করে গেছেন। তাই মৃত্যুর পর তাঁর দেহ তুলে দেওয়া হয় কলকাতার পিজি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে।কিন্তু মৃত্যুর প্রায় দুই বছর পরও এখনো পিজি হাসপাতাল থেকে ফেরত নেওয়া হয়নি জ্যোতি বসুর মরদেহের সঙ্গে থাকা পোশাক, জহর কোর্ট, জুতো, চশমা, কলম প্রভৃতি। তবে এসব এখনো সংরক্ষিত রয়েছে পিজি হাসপাতালে। অন্যদিকে পিজিতে পৃথকভাবে সংরক্ষিত রাখা হয়েছে জ্যোতি বসুর দেহের কঙ্কাল। সেই সঙ্গে তাঁর লিভার, কিডনি, হূিপণ্ড প্রভৃতি সংরক্ষণ করা হয়েছে অ্যানাটমি বিভাগে। মৃত্যুর আগে জ্যোতি বসু তাঁর দেহদান করে বলেছিলেন, ডাক্তারি পড়ুয়ারা যেন পঠনপাঠনে তাঁর দেহ ব্যবহার করতে পারেন।এদিকে জ্যোতি বসুর নামে কলকাতার উপশহর রাজারহাটে নির্মাণাধীন সংগ্রহশালায় জ্যোতি বসুর ব্যবহূত পোশাকপরিচ্ছদ রাখার জন্য দলের পক্ষ থেকে ওই সব সামগ্রী ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। পিজি হাসপাতালের পরিচালক প্রদীপ মিত্র বলেছেন, নিয়ম মেনেই হাসপাতাল কর্তৃপক্ষ জ্যোতি বসুর মরদেহের সঙ্গে থাকা যাবতীয় পোশাক এবং সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষ ফিরিয়ে দিচ্ছে।