জ্যোতির্বিজ্ঞান পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোতির্বিজ্ঞান বিষয়ে গভীরভাবে জানতে আগ্রহীদের জন্য জ্যোতির্বিজ্ঞানবিষয়ক পাঠশালার আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। আগামী ১৯ মে ২০১১ থেকে এক মাসব্যাপী এই পাঠশালা শুরু হবে। পাঠশালার সমন্বয়কারী বুয়েটের শিক্ষক ড. ফারসীম মান্নান মোহাম্মদী জানান, এই পাঠশালাটি যাদের জ্যোতিবিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা রয়েছে, তাদের জন্য বিশেষভাবে উপকারী হবে। এর পাশাপাশি সমিতির উদ্যোগে আগামী ১২-১৩ মে কোয়ান্টাম তত্ত্ব নিয়ে দুই দিনের একটি জনপ্রিয় বক্তৃতামালার আয়োজন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কোয়ান্টাম তত্ত্ব নিয়ে এই বক্তৃতাটি সবার জন্য উন্মুক্ত। পাঠশালা ও বিজ্ঞান বক্তৃতা ঢাকার জামিল সারোয়ার ট্রাস্ট মিলনায়তন, ২৭৮/৩ এলিফ্যান্ট রোডে অনুষ্ঠিত হবে। জ্যোতির্বিজ্ঞান পাঠশালার রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা। রেজিস্ট্রেশনের জন্য আইয়ুব সরকারের (০১১৯০৩৮৫৫৫১) সঙ্গে যোগাযোগ করা যাবে। বিজ্ঞান প্রজন্ম ডেস্ক