জ্যোতিষীর পরামর্শ নিচ্ছেন গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোতিষীর পরামর্শ নিচ্ছেন সংগীত তারকা লেডি গাগা। জরুরি পরামর্শ। সংগীতভিত্তিক বিশ্ব সফরে বেপথু হতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি। ২৬ বছর বয়সী ‘পোকার ফেস’খ্যাত এই গায়িকা ্এ মাসের শেষের দিকে সিউল যাত্রার মাধ্যমে তাঁর সফর শুরু করবেন। জ্যোতিষীর কাছে তিনি জানতে পেরেছেন, তাঁর সফরকালে বুধের অবস্থান থাকবে প্রতিকূলে। কাজেই এই অশুভ প্রভাব তাড়াতে তিনি তৎপর। সফরকালে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টারে গাইবেন গাগা। ওই অনুষ্ঠান দুটির আগাম টিকিট মাত্র এক মিনিটে বিক্রি হয়েছে। ব্যাং শোবিজ।