জড়িত বিএসএফ সদস্যদের বিচার করছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সীমান্ত হত্যার সঙ্গে জড়িত বিএসএফের সদস্যদের বিচারের মুখোমুখি করছে ভারত সরকার। তিনি আজ সোমবার সচিবালয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক রমণ শ্রীবাস্তবের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।সাহারা বলেন, ছিটমহল বিনিময় নিয়ে নির্দিষ্ট কোনো সময় ঠিক করা না হলেও দ্রুততম সময়ের মধ্যেই ছিটমহল বিনিময়ের কাজ শেষ হবে। তিনি ভারতের সঙ্গে যেকোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করা হবে বলে জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনবিঘা করিডর পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী খুব শিগগিরই তিনবিঘা পরিদর্শনে যাবেন। এ ব্যাপারে বিএসএফের মহাপরিচালকের সঙ্গে তাঁর প্রয়োজনীয় আলোচনা হয়েছে বলেও সাহারা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের বাংলাদেশ সফরের পর থেকে সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। তাঁর নির্দেশ অনুযায়ী সীমান্ত এলাকা থেকে মাদকের বিভিন্ন কারখানাও সরিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি জানান।বিএসএফের মহাপরিচালক গতকাল রোববার বিকেলে সীমান্ত আলোচনায় অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেন। আজ সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানায় এই সীমান্ত আলোচনা শুরু হয়।